স্ট্যাম্প শুল্কে জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ
স্ট্যাম্প শুল্ক আদায়ে জালিয়াতি বন্ধ, রাজস্ব সুরক্ষা নিশ্চিত এবং পুরো ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকে আংশিক এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে দেশের সব ধরনের স্ট্যাম্প শুল্ক বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক ‘এ-চালান’ ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করতে হবে। একই সঙ্গে কাগজের ও আঠালো স্ট্যাম্পের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব উদ...