ধান কাটার কথা বলায় দিনমজুরকে পিটিয়ে হত্যা
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ছাড়া আজ চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু, বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের এবং ফেনীর দাগনভূঞায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আক্কেলপুরে নিহত শ্যামল চন্দ্র কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও মাছ ব্যবসায়ী ছিলেন। আর আটক হাসান আলী উপ...