‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’
“শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিয়ে এর প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।” বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’-এর চেয়ারম্যান সুমন শামস। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কামালখানিস্থ হাসান মঞ্জিলে নোঙর ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শুটকি নদী পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সুমন শামস বলেন, নদী কোনো জমি বা স্থাবর সম্পত্তি নয়, এটি একটি চলমান, জীবন্ত ও গতিশীল পরিবেশগত ব্যবস্থা। নদীকে শুধু ‘জলমহাল’ হিসেবে বিবেচনা কর...