বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা অগ্নিকান্ডের ঘটনায় রহস্যের আভাস পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানিয়েছেন, সন্দেহজনক কিছু বিষয় নজরে আসায় শনিবার কুরিয়ার সার্ভিস ডিএইচএলের কর্মীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই আগুন লাগে এবং কুরিয়ার সার্ভিসের বেশ কিছু মালপত্র পুড়ে যায়। যে কনটেইনারে আগুন লেগেছে, সেখানকার পণ্যগুলো আগামীকাল রোববার নিলামে ওঠার কথা ছিল। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সমকালকে বলেন, ‘আগুনের ঘটনা তদন্তে এভসেক পরিচালককে...