পাবনায় সাত দিনে ৭ খুন আতঙ্কে গ্রামবাসী
পাবনায় একের পর এক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত সাত দিনে শহর ও আশপাশের এলাকায় পৃথক ঘটনায় চরমপন্থি সদস্য, কলেজছাত্র, স্কুলছাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পুলিশ সূত্র জানায়, ৮ জুন পাবনা শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় খুন হন চরমপন্থি সংগঠন নকশালের সদস্য আলী হোসেন (৫০)। শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাঁকে গুলি করে পা...