বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি, স্বাক্ষী হলেন যে ঐতিহাসিক মুহূর্তের
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফিফার আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল মেক্সিকো। দীর্ঘ ৪ দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করছে দেশটি। এবার মেক্সিকোর পাশাপাশি আমেরিকা ও কানাডা স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের কৃতিত...