সাড়ে তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকুমারী
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের (রামা দশম) জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভা মাহিদল মারা গেছেন। ২০২২ সালের ডিসেম্বরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৭ বছর বয়সে তার মৃত্যু হয়। শুক্রবার থাইল্যান্ডের ব্যুরো অব দ্য রয়্যাল হাউসহোল্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজকুমারী পেটের সংক্রমণে ভুগছিলেন এবং ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রাজপরিবারের সদস্য ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে। রাজপরিবারের রীতি অনুযায়ী সর্বোচ্চ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। ২০২২ সালের...