একই অনিয়মের ছকে সরকারি টাকা লোপাটের চেষ্টা
রাজশাহীর চারঘাটে আট কোটি টাকার সুপেয় পানির পুরোনো মেগা প্রকল্প নিয়ে অনিয়মের ক্ষত না শুকাতেই নতুন করে শুরু হয়েছে দুর্নীতির মচ্ছব। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এই কাজে মানহীন সামগ্রী ব্যবহার এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়া তড়িঘড়ি করে নতুন পাইপলাইন বসানোর গুরুতর অভিযোগ উঠেছে, যা পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। চলতি অর্থবছরে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের পাশে চারঘাট বাজার থেকে ফকির মিলিটারির মোড় পর্যন্ত ৮১৫ মিটার দীর্ঘ নতুন পাইপলাইন বসানোর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উজ্জ্বল চালকলের স্বত্বাধিকারী আসগর আলী। চারঘাট পৌরসভার তদারকিতে গত ১৬ জুলাই শুরু হওয়া এই কাজ ১৫ অক...