হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছুঁইছুঁই
দেশে হামের সংক্রমণ ও মৃত্যু থামছেই না। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এক দিনে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন করে রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে শিশুসহ ৫০৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে শিশুসহ ৯০ জন। গত এক দিনে দেশে আরও ১ হাজার ২৯২ জনের শরীরে উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্...