ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
বগুড়ায় টনসিল অপারেশন করার সময় শাপলা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অবহেলা ও ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে নগরের চকযাদু রোডের সারা হাসপাতালে এ ঘটনা ঘটে। শাপলা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রিয়াদপুর নয়াপাড়া এলাকার মৃত হারুনুর রশিদের মেয়ে এবং বগুড়ার সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার রানা মিয়ার স্ত্রী। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে শাপলা বেগমকে সারা হসপিটালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাতটার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অচেতন করার পরপরই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। জরুরি ভিত্তিতে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ক...