প্রয়োজনে সঙ্গী ছাতা
এই সময়ে আবহাওয়া কিছুটা অনিশ্চিত। সকালে ঝকঝকে রোদ থাকলেও বিকেলে নামতে পারে ঝুমবৃষ্টি, আবার তীব্র রোদে বাইরে বের হওয়াও হয়ে ওঠে কষ্টকর। ছাতা এখন তাই শুধু বর্ষাকালের প্রয়োজনীয় জিনিস নয়, বরং সারাবছরের নিত্যসঙ্গী। স্কুল-কলেজ, অফিস, বাজার কিংবা ভ্রমণ–প্রায় সবক্ষেত্রেই একটি ভালো ছাতা মানুষকে দেয় স্বস্তি ও সুরক্ষা। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাতার ব্যবহারেও এসেছে আধুনিকতা ও ফ্যাশনের ছোঁয়া। একসময় ছাতা মানেই ছিল সাধারণ কালো কাপড়ের বড় আকৃতির একটি প্রয়োজনীয় জিনিস। এখন ছাতা হয়ে উঠেছে ব্যক্তিত্ব, রুচি ও স্টাইল প্রকাশেরও একটি অংশ। বর্তমানে বাজারে বিভিন্ন রং, নকশা, আকার ও ফিচারের অসংখ্য ছাতা...