রণবীর বিতর্কের মাঝে নিজেকে নিষিদ্ধের প্রসঙ্গ টানলেন কঙ্গনা
বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন-৩’ ও রণবীর সিংকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা জারি করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই)। বিষয়টি ভালোভাবে নেননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের আসন্ন ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা বলেন, জীবনে সাফল্য ও পরিচিতি যত বাড়ে, বিরোধী ও সমালোচকের সংখ্যাও তত বৃদ্ধি পায়। রণবীরকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমাকে তো কতবার সবাই নিষিদ্ধ করেছিল। তাতে কি হয়েছে। যখন আপনার অবস্থান ও গুরুত্ব বাড়ে, তখন শত্রুও বাড়ে...