যাদুকাটা-বারেকের টিলায় সাজানো পর্যটনের অপার সম্ভাবনা
যাদুকাটা তাহিরপুরের সীমান্ত নদী। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশে প্রবহমান এ নদীটি দেখতে পর্যটন স্পটের মতোই। একদিকে ভারত সীমান্তের উঁচু সবুজ পাহাড়, মাঝে ছোট ছোট টিলা আর নিচে শান্ত জলরাশি; যেন প্রকৃতির অপরূপ লীলাভূমি। যাদুকাটা নদী যেন যাদুর স্পর্শে মুখরিত করে অগণিত দর্শনার্থীকে। পর্যটনবিলাসী যে কোনো মানুষকে পুলকিত করবে শান্ত জলরাশিতে সবুজ পাহাড়ের ছায়া। এ নদী হাজারো বারকি শ্রমিকের কোলাহলে মুখর। দেশব্যাপী পর্যটকদের কাছে বারেকের টিলাটি পরিচিতি লাভ করলেও স্থানীয়রা এ টিলাটিকে বড়গুপ টিলা বলে থাকে। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের বারেকের টিলার পাশ দিয়ে প্র...