আইনজীবী সমিতির নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে সিএলএ ও ল’ এশিয়ার উদ্বেগ
বাংলাদেশে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে হস্তক্ষেপ, রাজনৈতিক পরিচয়ের কারণে মনোনয়ন বাতিল এবং আইনজীবীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ লইয়ার্স অ্যাসোসিয়েশন (সিএলএ) ও ল’ এশিয়া। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে যোগ্য আইনজীবীদের মনোনয়নপত্র গ্রহণ না করার একাধিক অভিযোগ তাদের নজরে এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও...