গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে
দেশে এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক স্মরণে এ সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপ...