এনসিপির ছায়া বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকা
৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেছে এনসিপি। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামের এই ছায়া বাজেটে অর্থনৈতিক সংস্কার, রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা জোরদারে জোর দেওয়া হয়েছে। প্রস্তাব রয়েছে ৭১টি। শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদসহ ছায়া বাজেট প্রণয়ন কমিটির নেতারা। ছায়া বাজেটে ২...