টানা কয়েকদিন ত্বকে অ্যালোভেরা লাগালে যেসব উপকারিতা হয়
সৌন্দর্যচর্চায় অ্যালোভেরা বা ঘৃতকুমারী এক পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই এই প্রাকৃতিক উপাদানটি ঘরোয়া রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। অনেকের হয়তো জানা নেই,মাত্র এক সপ্তাহ বা টানা কয়েকদিন যদি কেউ নিয়ম করে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করে তাহলে ত্বকে বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসে। এনটাই জানানো হয়েছে ‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, অ্যালোভেরা জেলে প্রায় ৯৯ শতাংশ জলীয় উপাদান থাকে, যা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। এ কারণে প্রথম দুই-তিন দিন ব্যবহারের পর থেকেই শুষ্ক ও নিস্তেজ ত্বক অনেক বেশি নরম এবং সতেজ দেখায়। এটি ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখত...