দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু আজ, যা আলোচনা হতে পারে
বেশ কয়েকটি সীমান্তে দিয়ে নারী-পুরুষ ও শিশুদের বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে প্রবেশ করতে পারেননি তারা। কয়েকটি সীমান্তে অনেকে এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তের এমন পরিস্থিতির মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনে পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ চাইবে বাংলাদেশ। বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী এ সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে। গতকাল রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত...