আম খেলে কি সত্যিই ওজন বাড়ে?
বাজারে এখন শোভা পাচ্ছে নানা জাতের রসালো আম। হিমসাগর, ল্যাংড়া কিংবা আম্রপালি—প্রতিটি আমই স্বাদ ও গন্ধে অনন্য। এ কারণে আম ফলের রাজা হিসেবে পরিচিত। কিন্তু আমপ্রেমীদের অনেকেরই প্রশ্ন, আম খেলে কি ওজন বাড়ে? পুষ্টিবিদদের মতে, আম নিয়ে এই ধারণার পেছনে কিছুটা সত্য থাকলেও পুরো বিষয়টি নির্ভর করে পরিমাণ ও জীবনযাপনের ওপর। আমে প্রাকৃতিক শর্করা ও ক্যালোরি থাকলেও এটি একই সঙ্গে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস। ‘আন্দবাজারে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মাপের একটি আমে ক্যালোরি থাকে ১২০-১৫০ । এতে প্রাকৃতিক চিনি বা সুক্রোজের পরিমাণ ৪৫ গ্রাম। এ কারণে বেশি পরিমাণে আম...