মিরাজ থাকতেও দলে মোসাদ্দেক কেন, ব্যাখ্যা দিলেন অধিনায়ক
ওয়ানডেতে মুখোমুখি ২২ বারের দেখায় একটি জয়- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও গর্ব করার করার মতো নয়। একমাত্র জয়টাও এসেছে দুই দশকের বেশি সময় আগে। অবশ্য নিকট অতীতে অস্ট্রেলিয়ার সঙ্গে তেমন খেলার সুযোগই মেলেনি বাংলাদেশের। দুদল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে সেই ২০১১ সালে। এর পরে দুদল মুখোমুখি হয়েছে শুধু বিশ্বকাপ কিংবা আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই। অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। আগামীকাল মঙ্গলবার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন...