‘ঘুষ গ্রহণের’ ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি কথিত ‘ঘুষ গ্রহণের’ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁকে বাগমারা থানা থেকে ক্লোজড করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে গত রোববার রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করছেন। পরে খাম থেকে টাকা বের করে দ্রুত গণনা করে নিজের মানিব্যাগে রাখতে দেখা যায়। এ সময় তিনি ওই ব্যক্তির সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলেন। পরে টেবিল...