চকরিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত দুই
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢালু রাস্তায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ প্রায় ৩০ যাত্রী। সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া পাহাড়ি ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত এ সালাম বাসের চালক মোহাম্মদ আলী (২৫)। তিনি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলীর বিল এলাকার নুরুল ইসলামের ছেলে। এবং বান্দরবানের লামা উপজেলার বানিয়ারছড়া এলাকার মনজুর আলীর ছেলে মোহাম্মদ ইয়াহিয়া (১ বছর) নামের এক শিশু। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুপুরে চকরিয়ার খুটাখালী...