চট্টগ্রামে শিশু ধর্ষণ-হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিলেন আদালত
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিযোগ গঠনের দিন রাখা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। এ সময় মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এদিকে মাগুরার শ্রীপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রস্তুত করা পেপারবুক (মামলাবৃত্তান্ত) বিজি প্রেস থেকে হাইকোর্টে পৌঁছেছে। বর্তমানে নথিপত্র যাচাই-বাছাই চলছে। শিগগিরই শুনানি হবে বলে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখার ইনচার্জ নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।...