তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন
তীব্র গরমের সময় মানবদেহের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির নাম হিট স্ট্রোক। এই সমস্যার মূল কারণ হলো পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। বিশেষ করে বয়স্ক, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী এবং শিশুরা অনেক সময় শরীর পানিশূন্য হয়ে পড়ার বিষয়টি সময়মতো বুঝতে পারে না। তাই এই তীব্র গরমে তাদের প্রতি বাড়তি নজর দেওয়া অত্যন্ত জরুরি। তীব্র গরমে শরীরের ভেতরের প্রতিক্রিয়া সূর্যের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা রাখার জন্য আমাদের শরীরকে বাড়তি কাজ করতে হয়। এই প্রক্রিয়ায় ত্বকের কাছাকাছি থাকা রক্তবাহী ধমনিগুলো তীব্র তাপ চারপাশে ছড়িয়ে দিতে বেশি সক্রি...