ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে সেবা ব্যাহত, রোগীর ভোগান্তি
ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা প্রদানসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি এবং ওয়ার্ড-ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা। এর আগে দিনভর দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। গতকাল সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। দিনভর ভোগান্তি কর্মবির...