নথিহীনদের বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর তথাকথিত নথিবিহীন মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন ক্র্যাকডাউন শুরু হয়েছে। ফলে রাজ্যটির সীমান্তবর্তী এলাকাগুলোয় তীব্র উত্তেজনা এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। আলজাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ কোটি মানুষের রাজ্য পশ্চিমবঙ্গে মাসখানেক আগে প্রথমবার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি। এর পরপরই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথিত অনুপ্রবেশকারীদের তাড়াতে ‘শনাক্ত, বাদ দেওয়া ও নির্বাসন’ নীতি ঘোষণা করেন। তবে এই অভিযানে কেবল মুসলিমদের নিশানা করা হচ্ছে। কারণ, বিতর্ক...