মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা
চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর রাফিন (২২) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে খালে। স্বজনরা বলছেন, অপহরণকারীরা তাদের কাছে ফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না দেওয়া এই তরুণকে হত্যা করা হয়েছে। নিহত রাফিন জেলার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। শুক্রবার রাতে সদর উপজেলার কুতুবপুরের অর্জুন খালে তাঁর মরদেহ দেখতে পান এলাকার লোকজন। সংবাদ পেয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। রাফিন পেশায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক। তাঁর দাদি আমেনা বেগম জানান, গত শুক্রবার (৫ জুন) সকালে রাফিন ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বে...