বিইউবিটির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ডিবেটিং ক্লাবের (বিইউবিটিডিসি) আয়োজনে অনুষ্ঠিত ‘১ম বিইউবিটিডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। আয়োজকদের মতে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো যুক্তিনিষ্ঠ উপস্থাপনা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং চমৎকার বক্তৃতা দক্ষতার মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। সমাপনী অনুষ্ঠানে প...