টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন। পরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মাইকে বিভিন্ন স্লোগান দেন। পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলে...