ডিএনসির অভিযানে ১৪০০ লিটার কাঁচামাল ও চোলাই মদ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার চেয়ারম্যানব্রিজের পূর্ব পাশে বালু নদীর তীরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) ও ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৭টি ড্রামে সংরক্ষিত অবস্থায় ওই কাঁচামাল উদ্ধার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে মাদকদ্রব্য ন...