কানাডায় ২০২৭ থেকে স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্থায়ী রূপ পাচ্ছে দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি)। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন কর্মসূচিটি কার্যকর হবে। এর মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ করতে চায় কানাডা সরকার। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগ দিতে পারবেন। অন্যদিকে, যোগ্য বিদ...