দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা টিআইবির
পাসপোর্ট, বিআরটিএ এবং বিচারখাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির গবেষণা প্রতিবেদন 'সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫' এ এ তথ্য উঠে এসেছে। টিআইবির গবেষণা দলের সদস্যরা প্রতিবেদনটি তুলে ধরেন। সময় সংগঠনটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। প্রতিবেদনে পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতিগ্রস্ত খাদ গুলোর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জাতীয় পরিচয় পত্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জলবায়ু পরিব...