বাজি জিতে আনচেলত্তির কাছে উপহার চান ভিনিসিয়াস
ব্রাজিলের আক্রমণভাগে গতি, দক্ষতা আর পায়ের জাদুর জন্যই পরিচিত ভিনিসিয়াস জুনিয়র। খুব বেশি লম্বা না হওয়ায় হেড থেকে গোল করা তার জন্য কিছুটা কঠিন। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে সেই কঠিন কাজটাও করে দেখিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি হেড থেকে আদায় করে নেন তিনি। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ওই ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পান ভিনিসিয়াস। দ্বিতীয় গোলটি আসে প্...