ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
ঢাকায় হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার কনসার্টটি হওয়ার কথা ছিল। একদিন আগে সেটি স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হলো। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আয়োজকরা জানান,...