নাগরিক দূরের কথা, বাজেটে এমপিদেরও ভূমিকা নেই: জামায়াত এমপি
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)। বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে পটুয়াখালী-২ আসনের জামায়াতদলীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাজেটের সাফল্য সংসদে কেবল টেবিল চাপড়ে সমর্থনের ওপর নির্ভর করে না। আধুনিক বিশ্বে বাজেট উপস্থাপনায় ইনফোগ্রাফিক, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড, তুলনামূলক চার্ট, সহজ টেবিল ও নাগরিক সংস্করণ থাকে; কিন্তু বাংলাদেশে বাজেট প্রণয়নে নাগরিক তো দূরের কথা, খোদ সংসদ সদস্যদেরও ভূমিকা রাখার সুযোগ কম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শফিকুল ইসলাম বলেন, বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান...