বাজেটকে লুটপাটের আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল জামায়াতের
প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। সংসদে বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট তৈরি করা হয়েছে। লুটপাটের জন্য এই ধনীবান্ধব ও বিশাল আকারের বাজেট দেওয়া হয়েছে। সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাজেটে প্রতিফলিত হয়নি। পুরোনো ব্যবস্থার বাজেটের চিত্রই এখানে অঙ্কন করা হয়েছে। এই বাজেট মূলত বিশাল ঋণনির্ভর। দলীয়...