ভিনি-রাফিনিয়াহ: ব্রাজিলের টুইন টাওয়ার
দেখে মনে হয় কেউ হাঁটছে না, অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়েছে–সবার চোখেমুখে শুধুই ঘড়ির তাড়া। বড্ড যান্ত্রিকতা আর আধুনিকতার মধ্যে নিউইয়র্ক ডুবে আছে নিশাচর হয়ে। ২৪ ঘণ্টা সাবওয়ে চলছে স্বপ্নকে ছোঁয়া মানুষগুলোর জন্য। ডলারের বৈভব তার সব ক্লান্তি যেন ভুলিয়ে রেখেছে। তবুও একটা গভীর শূন্যতা আছে। ম্যানহাটানের লোয়ার পার্টে গেলেই সেই নীরবতার ক্ষত অনুভব করা যায়। পঁচিশ বছরেও টুইন টাওয়ার হারানোর ব্যথা আছে। তবে নিউইয়র্ক তো হার মানতে জানে না। সেই ধ্বংসস্তূপের বুকেই আজ দাঁড়িয়ে আছে ফ্রিডম টাওয়ার। ব্রাজিল দলটাও অনেকটা এই শহরের মতোই একটা চাপা কষ্ট নিয়ে আছে। আড়াই যুগের বেশি বিশ্বকাপ স্পর্শ না করার হাহাকার আছে, ন...