জবির ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, দুই বিষয়ে অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। এ বছর সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্...