সাংবাদিকের বাড়িতে হামলা, বাবা-মা ও বোনকে মারধর
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় সাংবাদিকের বাবা, মা, বোন ও ভাবি আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, সাংবাদিকের ভাইয়ের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ২০ থেকে ৩০ জন সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাসের বাড়িতে অতর্কিতে হানা দেয়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করা...