স্বেচ্ছাসেবী নামিয়েও যানজট নিয়ন্ত্রণ করা গেল না
অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ পার্কিং আর ফুটপাত দখল করে হকার বসার কারণে স্থবির হয়ে পড়েছে আড়াইহাজার পৌরসভা বাজার সড়ক এলাকা। ডাকবাংলো রোড থেকে শহীদ মিনার কিংবা জাঙালিয়া সড়ক– সকাল থেকে রাত অবধি পুরো এলাকায় দীর্ঘ যানজটে আটকে থাকার যন্ত্রণা। সরকারি-বেসরকারি দপ্তরে বিভিন্ন কাজে আসা হাজারো মানুষকে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অচলাবস্থায় চললেও নেই কার্যকর সমাধান। এমনকি স্বেচ্ছাসেবী নামিয়েও যানজট নিয়ন্ত্রণে কোনো সুফল মেলেনি। সড়ক ঘেঁষে বাণিজ্যিক ভবন ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুসারে সাত তলার ওপরে নির্মিত ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কিন্তু আড়াইহাজ...