প্রস্তাবিত বাজেট নিয়ে উদীচীর উদ্বেগ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। সংগঠনটি জানায়, প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাত প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। তাদের মতে, ঘোষিত বাজেট দেশের সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় সংস্কৃতির শক্তিশালী ভিত্তি নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ মূল্যায়ন তুলে ধরেন। তাদের বিবৃতিতে বলা হয়, এবারের বাজেট মূলত আগের বছরগুলোর ধারাবাহিকতা বহন করছে। সংস্কৃতি খাতকে রাষ্ট্রীয় উন্নয়নের...