২৪ আলিম শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে শঙ্কা
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষার মাত্র এক দিন আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুনুর রহমান লেখনের অনিয়ম, দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন-ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা না দেওয়ার কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় আলিম বিভাগের অনুমোদন না থাকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির ৪৪ শিক্ষার্থী ওসমানীনগর উপজেলার...