মরক্কোর প্রতিরোধ, ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডস
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচের স্কোরলাইন ১-১ সমতা! বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। গ্রুপ পর্বে ১০ গোল করা ডাচদের আক্রমণের ধার এদিন শুরু থেকেই বোতলবন্দি করে রেখেছিল মরক্কোর ‘অ্যাটলাস লায়ন্স’রা। তবে ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে ডাচরা লিড নেয়। একদম শেষ মুহূর্তে ৯০ মিনিটে ইসা দিওপের নাটকীয় গোলে ম্যাচে সমতা ফেরায় মরক্কো। ফলে ম্যাচটি এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। বিস্তারিত আসছে...