চলন্ত ট্রেনে এক বছরে ২৯ বার পাথর নিক্ষেপ, আহত ১৪
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়ে গত ২৭ এপ্রিল ঢাকা ফিরছিলেন হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ নামে দুই পর্যটক। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে পাথর ছুড়ে মারা হয়। পাথরের আঘাতে দুজনই আহত হন। তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে। একই বগিতে থাকা আহত দুজনের বন্ধু সাইদুল ইসলাম জানান, তারা ১৮ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে। হিমেলের চারটি দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটের ভেতরের অংশ ফেটে যায়। তাঁর তিনটি সেলাই লেগেছে। আবু সাঈদ ঘাড়ে গুরুতর আঘাত পান। আহতরা নন এসি চেয়...