জাবিতে গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, আটক ১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা এবং আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে। অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসির নারী ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে তার পরিচয় এবং সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে...