মাধবপুর বাসস্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিক অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, সোনাই নদীর তীরে গড়ে উঠেছে মাধবপুর উপজেলা প্রশাসনিক ভবন, থানাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে বিস্তৃত এসব গুরু...