কখনও বিশ্বাস হারাননি আনচেলত্তি
নকআউটে ব্রাজিলের ইতিহাস খুব বেশি ভালো না। গত ২৪ বছরে তারা নকআউটে প্রথমে গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা গোল হজমের পরও ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। জাপানের বিপক্ষে হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে গোল খেয়ে বসলে আবারও শঙ্কা ঘিরে ধরেছিল তাদের। কিন্তু ব্যতিক্রম ছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। একবারের জন্যও নাকি তিনি বিশ্বাস হারাননি। যার গোলে সমতা ফিরেছে, সেই ক্যাসেমিরো জানিয়েছেন, ধৈর্য নিয়ে মাথা ঠান্ডা রেখে খেলার ফল পেয়েছেন তারা। আর ম্যাচের অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি করা গাব্রিয়েল মার্তেনেল্লির নাকি এখনও বিশ্বাসই হচ্ছে না বিষয়টি! ২-১ গোলে...