সাতকানিয়ায় আ.লীগ সমর্থককে গুলি
আগের বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থককে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম এনায়েত আলী ফকির (৪০)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্দেহে রায়হান রনি নামের একজনকে আটক ও একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনায়েত আলী ফকির তাঁর পাশের বাড়ির এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তিনি হামলার শিকার হন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক...