লা রিভের সামার কালেকশন
লা রিভ নিয়ে এসেছে সামারের নতুন কালেকশন। নতুন ডিজাইনগুলোর মূল উপজীব্য হলো হালকা কাপড়, সহজ কাট, নরম রং ও ব্যবহারিক স্টাইল। এতে উৎসবের আভাস যেমন আছে, তেমনি আছে অফিস, ক্যাম্পাস, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের উপযোগিতাও। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “বাংলাদেশের গ্রীষ্মে পোশাক শুধু সুন্দর হলেই হয় না; সেটি আরামদায়ক, সহজে পরার মতো এবং দিনের নানা পরিস্থিতির সঙ্গে মানানসই হতে হয়। এবারের সামার কালেকশনে আমরা সেই বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছি। নারী, পুরুষ, টিন ও শিশু, সবার জন্য এমন পোশাক তৈরি করা হয়েছে, যা স্টাইলের সঙ্গে স্বস্তিকেও সমানভাবে বহন করে।” এই সামার কা...