মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত, জলপথের সংঘাত নিয়ে যা জানা যাচ্ছে
ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর সময় প্রধান কারণ ছিল পারমাণবিক হুমকি। টানা দেড় মাসের সংঘাত এবং তিন মাসের অস্ত্রবিরতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখন পাল্টাপাল্টি সংঘাত চলছে সরু জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে। রোববার একদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে, অন্যদিকে দেশটির ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এগুলোর মধ্যে আছে- প্রণালির নিকটবর্তী বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর-ই দেইর ও জাস্ক শহর। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সকালে হরমুজ বন্ধের ঘোষণার পর প্র...